জন্ম দুখি
- কাজী আনিসুল হক - তুমি
দুখি শিশু জন্মেছিল এক বুক ভালবাসা নিয়ে
পিতা-মাতার কোল জুড়ে আশার প্রদীপ হয়ে
ধীরে ধীরে বড় হয়ে শিশু পরিবারের কলহ দেখে
কষ্টের পাহাড় জমে অবুঝ শিশু বুকে
দুখিনী মায়ের উপর দেখেছে অমানবিক আচরণ
পিতা নিরবে সয়েছে তার ভাই-বোনের শোষণ
শিশু মনে খোব হয়েছে সে বালক করবে প্রতিকার
শ্বশুড় বাড়িতে বধুর নির্যাতন ভেঙ্গে এনে দেবে অধিকার
বালক ধীরে বড় হয়ে বয়স এগারোতে পরে
এমনি সময় তাদের রেখে পিতা গেল পরপারে
দুখি বালকের জন্ম হয়েছে শুধুই দুঃখ পেতে
আস্তে আস্তে যুবক হয় বালক সময়ের চলাতে
অর্থ সংকট কাল হয়ে দাঁড়ায় বাস্তবতার দাপটে
হাজারো ঝরে বেঁচে রয়েছে মায়ের কপাটে
আজ সে যুবক যুদ্ধরত জীবনের সাথে
সুখের খোঁজে উন্মাদ মন ঘুরছে পথে পথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।