শ্যামলা রানী
- কাজী আনিসুল হক - তুমি

শ্যামল রূপের কথা শুনেছি বাংলার মুখে
শ্যামলা রঙের নারী অনেক দেখেছি দু’চোখে
শ্যামলা গরনে ফোঁটা সৌন্দর্য দেখিনি আগে
তোমায় আবিস্কার করেছি হাসির অনুরাগে
নারী তুমি সুন্দর গুণে সুকাঠামো দেহ
নেশা নয়নে তোমার মৌবন তরঙ্গের মোহ
চলচল-ছলছল চঞ্চল উজ্জ্বল পথ চলা
আকৃষ্ট করে আমায় ভাব-ভঙ্গি ষোলকলা
নিষ্পাপ হৃদয় তোমার অবুঝ কিশোরী মন
বিধাতার কারুকাজ বুকে ভালবাসা জন্মায় গোপন
ভালবাসা প্রিয়াসী প্রেমিক শ্যামলা রূপে ভালবাসা চায়
কোনদিন এত নিবিড় ভাবে গভীর চাহনি
খুঁজে পাইনি তোমায় অপরূপ শ্যামলা রাণী
ভালবেসে দিও কষ্ট আমায় বেদনার ফাঁদ
বন্ধুত্ব হবে রাতের সাথে সঙ্গি হবে চাঁদ
পূর্ণ মনের সাধনা দিয়ে ধরবো শূন্য হাত
ভালবাসবো সারাটি জীবন সাক্ষি কিছু প্রভাত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।