হারানো দিন
- কাজী আনিসুল হক - তুমি

বাড়ির ওঠনে আম গাছের সরু ডালে
পাখির ঘুম ভাঙ্গানোর গানে ব্যস্ত সকালে
সূর্যের আলো খেলত চোখের পর্দায়
এমন ভোর দেখিনি কতদিন হায়!
ফসলের ক্ষেতে বাতাস দুলত সবুজে
সেখানে আজ অট্টালিকা পাহাড়ের সাজে
নিশ্বাস আজ ভারী হয়ে যায়
কলকারখানা মটর যানের ধোঁয়ায়
বাংলার পথের পাশে সবুজ ঘাসের সারি
হলুদ রঙের বেশে ধীরে ধীরে যাচ্ছে মরে
নদীর জোয়ারে ভেসে আসা গরুর লাশ
শকুন শকুনি মাতে কিটের সাথে ভোজন উল্ল¬াস
যেথায় সেথায় আজ পরে থাকে মানুষের মরদেহ
দেখেও দেখেনা মানব ভাবেনা দেশের কেহ
আহা দেখবিনা কোনদিন ফিরে আর পাবো না জানি
হারানো দিনগুলি অম্লান হয়ে বাজে স্মৃতি ধ্বনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।