গণতন্ত্রের বাঁধ
- কাজী আনিসুল হক - তুমি
শহীদ মিনার আজো
দাঁড়িয়ে বাংলার মাটিতে
রফিক, জব্বার, সালাম
অমর নিরব সমাধিতে ।
ত্যাগী শহিদের রক্তে
লিখেছে মাতৃভাষা বিশ্ব দ্বারে
তবে আজ কেন
কলংকের দাগ দেশ মাতৃত্বে
লন্ড-ভন্ড রাজনীতি
শকুনীর বিষাক্ত থাবাতে
গর্জে ওঠবে ওরা
বিপ¬বের শিহরণ জাগ্রত রক্তে
শ্রদ্ধার্ঘ শহীদ মিনার
জমাট সাহসী সিনার
যুদ্ধ দেখেনি ওরা
স্বাধীন পতাকা পেয়েছে স্বাদ
লাঞ্ছিত গণতন্ত্রের বাঁধ
ওরা পারবে ভেঙ্গে দিতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।