অটল সূর্য
- কাজী আনিসুল হক - তুমি

সূর্যের বুক ঘিরেছে অন্ধকার
দুন্ড মেঘের বিস্ময় ছোবল
যাবে না মুছে সূর্যের উত্তাপ
নামুক না প্রবল অশ্রু ঢল
ভেঙ্গে পরোনা বন্ধুরা ওরে
শত ব্যর্থতা দেখে
হতাশ হায়োনা নিদারুন সময়ে
সফলতা লুকায়িত চোখে
সূর্যের আঁধার কাটবে বাতাসে
সময় যাক না বয়ে
ভোরের আলো নীল‘চে আকাশ
যাবে তবু রয়ে
মুছে ফেলো বেদনার অশ্রু
বুকে আনো বল
জিততে তোমাকে হবেই বন্ধু
যেমন সূর্য অটল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।