সোচ্চার
- কাজী আনিসুল হক - তুমি
অস্তিত্বের ভীত নাড়িয়ে দেয় বাস্তবতা
অর্থের কারচুপিতে ভিত্তিহীন কপটতা
কর্তব্য করেছে ভর কাঁধের ওপর
দায়িত্ববোধ আক্রে আছে আমার কাপড়
জীবনদশায় চলছে ছুটে প্রাণ পাখি
রঙ্গমেলা বন্ধ হবে বুঝলে আঁখি
সঙ্গ পেতে জীবন ঝলক উত্তাল
বাঁচার নেশায় জীবন যুদ্ধে লড়তে মাতাল
নিষ্ঠুরতার জুয়া খেলায় হৃদয় পাষাণ
বর্বরতা আর কতকাল করবে শাসন
হতাশার বাসা বাঁধে আমার কেশে
দরিদ্রতা আশ্রয় নেয় পাহাড় বেশে
সততা কে সম্বল করে পৃথিবীর পথে
সোচ্চার ভয়হীন মনোবল সাথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।