প্রভাতে
- কাজী আনিসুল হক - তুমি

ভোরের সূর্যরশ্মিঁ উকি মারে জানালায়
স্বপ্নিল ঘুম ভাঙ্গে প্রভাতে আলোর মুর্ছনায়
সোনালী রৌদ্রের স্পর্শে সিগ্ধ কমল হৃদয় ব্যাকুল
ভালবাসার রঙে রাঙিয়ে ফুটেছে গোলাপ বকুুল
বাতাস মুখর সকাল পাখির গানের সুরে
উষ্ণতা ছাড়িয়েছে প্রকৃতি শরীর মন জুড়ে
চেতনার হুংকার জেগেছে প্রতিটি শিরা-উপশিরাতে
মন ছুটে যায় পূর্ণতা চায় পরিপূর্ণ শূন্য হাতে
রক্ত কণিকা নাচে অজানা শিহরণের হাঁকে
বুজলে নয়ন স্বপ্ন মধুর রূপকথা যেন আঁকে
ভালবাসা ভিক্ষা মাগে মায়াবিনী একটুখানি
জীবনের সাইন বোর্ডে অমুছা রঙের রেখাটানি
স্বজন-সুজন, আপন-প্রিয়জন অছে সবই ঘরে
ভিতর বাহিরে ছটফট মন খুঁজে বেড়াই কারে
সময়ের সাথে মিলিয়ে তাল চলছে বাস্তবতা
বাঁচিয়ে রেখেছে জীবন রথে সুখময় কল্পনতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।