দিচ্ছে ইশারা
- কাজী আনিসুল হক - তুমি

যেন কে আমায় ডাক দিচ্ছে-দিচ্ছে ইশারা
রক্তে জাগায় শিহরণ
হৃদয়ে বাড়ায় স্পন্দন
গর্জে উঠে প্রতিটি শিরা।
যেন কে আমায় ডাক দিচ্ছে-দিচ্ছে ইশারা
বুকেতে আনে জোয়ার
ভয়হীন পথ হারাবার
অজান্তে দেয় মন সাড়া।
যেন কে আমায় ডাক দিচ্ছে-দিচ্ছে ইশারা
অজানা আলোর মিছিল
গোধূলিতে লুকিয়ে যাওয়া
ষোড়শি নারীর আকুলি ভরা
যেন কে আমায় ডাক দিচ্ছে-দিচ্ছে ইশারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।