ধুয়ে নিক যতসব কষ্ট আহরণ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

ভাষাহীন শব্দের ছন্দপতন
অগোছালো মনের শুধু উচাটন
ভাবের নিগূঢ়ে রাত্রি যাপন
শূন্যের অনুভব করে হনহন।

শান্ত অবেলা আনমনা ক্ষন
অশান্ত স্বভাব করে রণ রণ
চাপা বাস্তব কেবল হরন
জীবনের সুখ শেষেতে গমন।

কালোমেঘ আকাশে পূর্ণ বিচরন
বৃষ্টির শুরুতে এইতো বরণ
বন্যায় ভরে যাক স্মৃতির স্বরণ
ধুয়ে নিক যতসব কষ্ট আহরণ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।