নন্দিনী
- কাজী আনিসুল হক - তুমি
সাদা শরীরের গর্ব তোমার
টানা টানা দু'টো চোখ
চুল যেন বনবিহারীর লতা
অপূর্ব তোমার মুখ।
ফুটন্ত ষোড়শী যৌবন তোমার
আকৃষ্ট করা দেহ
উন্মাদ করে সবার মন
অজানা সে এক মোহ।
সৌন্দর্য্য বিলিয়ে চলেছ তুমি
মিষ্টি কণ্ঠ স্বর
তোমার চরণে লুটিয়া পরে
প্রতিটি অবুঝ ভোর।
চৌড় কপাল জমিনের মাঝে
ছোট্ট একটা টিপ
হাজার অন্ধকারের সাজে
উজ্জ্বল আলোর প্রদীপ।
তোমার দাঁতে মুক্তো হাসে
গোলাপ ফোটা ঠোঁট
পায়ের উষ্ণতা ঘাসের মাঝে
শিশির বাধে জোট।
স্বপ্নের মাঝে তুমি
কাটে যায় রাত
তোমার আশায় ঘুম ভাঙ্গে
ব্যকুলতা তাড়ায় প্রভাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।