নিদ্রার ফুল
- কাজী আনিসুল হক - তুমি
যাপিত দিবসের সন্ধি স্থলে রাত বারটা বাজে
আবেগগুলো খেলায় মেতেছে আমার মনের মাঝে
বিদ্যুৎ খেলোল ট্রাম কার্ড অন্ধকারে ঘিরলো নিমেষে
বিজলী চমকায় বজ্র কণ্ঠে মেঘ জমেছে আকাশে
মোমের আলো লাগছে ভালা শহুরে টিনের ঘরে
বৃষ্টির রিমঝিমানি আসলো কানে মধুর সুরে
প্রাণ জুড়ে যায় মন ছুটে যায় স্মৃতির পাতাতে
গ্রাম বাংলার রূপ ফুটে ওঠে অপরূপ এ রাতে
সব হলো শেষ এক নিমেষে বর্ষা গেলো থেমে
ভালোলাগার বিদায় লগ্নে অস্থিরতা বুকে জমে
বিদ্যুৎ এলো ফিরে কিরণ ছড়ালো চারদিকে
ক্লান্ত পরিশ্রান্ত অলস দেহ ঘুম এসে ডাকে
বিষন্ন হাত মাথার ওপর অকারণে টানে চুল
অযাচিত আত্মা সমর্পিত নিদ্রায় ফোটে ফুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।