তোমাকে দেখে
- কাজী আনিসুল হক - তুমি

হয়তোবা দেখা হবে জীবন চলার পথে
থমকে যাবো কিছুক্ষণ হারানো স্মৃতির সাথে
অদৃশ্য দেয়াল সময় বয়ে গেলে স্রোতে
দোষী করেছ আমায় পারনি ক্ষমা দিতে।

আজ কেন নিস্তব্ধ হঠাৎ তোমাকে দেখে
ভালবাসার প্রকাশ পেয়েছে তোমার করুণ চোখে
ঘিরেছে বাধা তোমায় পারবোনা বুকে নিতে
সঙ্গিহীন আজো আমি তোমার অপেক্ষাতে।

জীবনের প্রতি অভিযোগ আর বিবেকের দংশনে
তোমার দেয়া অভিশাপ আগুন জ্বলছে মনে
নিজের সাথে যুদ্ধ করি নিরবে নিশিতে
ক্ষত-বিক্ষত দেহ প্রতিটি আলোর প্রভাতে।

অপূর্ব লাগছে তোমায় দামি পোষাকের সাজে
জানতে চায় মন আছো কতটা সুখের মাঝে
বেঁচে আছি আজো আমি তোমার তাড়নাতে
শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো তোমার প্রতিক্ষাতে।

তুমি এসোনা কোনদিন উন্মাদ আমায়
করুণার চোখে মুখর করোনা শান্তনাতে
ভালবাসবে চিৎকার করে প্রকাশ করবে
ক্লান্ত দেহে ঘুমন্ত আমি যখন শেষ বিদায়েতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।