খুলেছে দ্বার
- কাজী আনিসুল হক - তুমি
বদ্ধ ঘরে রুদ্ধশ্বাসে ঘিরেছে অন্ধকার
বেড়িয়ে আয় আলোর প্রভাবে দুঃখরে লাথি মার
স্বাধীন আমার মাতৃভূমি
আশায় খুলেছে দ্বার।
অদূরে ডাকছে বিশ্ব তোরে সময় নেই বসে থাকার
বীর বাঙ্গালী জাতি মানতে শেখেনি হার
স্বাধীন আমার মাতৃভূমি
আশার খুলেছে দ্বার।
বিপ¬বের ধ্বনি সদ্য ঘোষিত দেশদ্রোহী পাবেনা পার
মহাকালের গান উড়ায়ে নিশান ভয়হীন পথ হারাবার
স্বাধীন আমার মাতৃভূমি
আশার খুলেছে দ্বার।
সর্বকালের শ্রেষ্ঠ মোরা প্রয়োজন আজ একাত্মতার
জন্ম দিয়েছে জননী রক্ষক আমরা স্বাধীনতার
স্বাধীন আমার মাতৃভূমি
আশার খুলেছে দ্বার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।