জোনাক জ্বালা
- কাজী আনিসুল হক - তুমি

দূরন্ত নিশিতে যান্ত্রিক যানবাহনে চড়ে
চলেছি ছুটে গ্রাম বাংলার নিলীমায়
গাছের সারি পেছনে দৌড়ে পালায়
তীব্র বাতাসে অবগহন সুষমায়
চন্দ্রময়ী পলকহীন তাকিয়ে খুজি মানে
ঘুমন্ত আবেগ জাগ্রত মধুর গানে
অপলক নয়ন মেলেছি পূর্ণিমার বুকে
রূপসী বাংলা আঁকে অপরূপা রূপ চোখে
বসে আছি খোলা জানালার পাশে
ভ্রমণ প্রিয়াসী মন প্রকৃতি ভালবাসে
অর্ঘুমা কাঠবিড়ালী রাজপথে খেলায় মাতে
জ্বলন্ত নক্ষত্র কমলাকার ছোঁয়া শিরাতে
মলিন হৃদয় স্পর্শ করে আকাশ
বাংলা জননী নিরলস প্রেরনার দিচ্ছে প্রয়াস
খোলা মাঠ সবুজ ফসলের বেশে বাংলাদেশে
দূর গ্রাম পাহাড়ে সেজেছে নিলাকাশে
মোহনীয় পরিবেশের মিশে একাকার সাথে স্বপ্নমালা
চোখ জুড়ায় ভালবাসা নিরব অন্ধকার জোনাক জ্বালা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।