বাবা
- কাজী আনিসুল হক - তুমি
তোমাকে বাবা খুঁজে বেড়াই আমি দূর নক্ষত্রের মাঝে
এতিম সন্তান তোমার স্মৃতির তাড়নায় পিতৃস্নেহ খোঁজে
আদার সোহাগ মমতা রাখা সেই মন জুড়ানো ডাক
হারিয়েছি সেদিন নীড় কোনে যেদিন ডেকেছিল কাক
বুকের ভেতরে হাহাকার ঘুম ভাঙ্গা আচানক চিৎকার
বাবা কোথায় তুমি হারিয়ে গেলে অনাথ সহি ধিক্কার
অপূর্ণ পিতৃস্নেহ বিষাক্ত প্রশ্নের জ্বালাময়ী ছোবল
সবাই বাবার আদরে লালিত আমিই বঞ্চিত কেবল
তোমার কাঁধে মায়ার আসনে প্রকৃতিকে চিনেছিলাম
হারানোর ব্যথা বুকে নিয়ে বাস্তবতা শিখে ছিলাম
তুমি ছিলে বট বৃক্ষ ছায়া দিতে অবলিলায়
ভুলি কেমনে বলো অবোধ সন্তান আমি রোজনামচায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।