নবীনের নিশান
- কাজী আনিসুল হক - তুমি

জীবনতো থেমে যাবার সময় এটা নয়
কাঙ্খিত সফলতা অপেক্ষিক জয়
হাজারো ব্যর্থতার সাথে যুদ্ধে লিপ্ত
ঘুমন্ত প্রতিভা মনে জাগরণে গুপ্ত
দরজার কাপট গর্জনে ভাঙ্গা
রঙধনুর দাপটে আকাশ রাঙ্গা
অসহায় মানুষের নির্বাক দৃষ্টি
হৃদয়ে জমেছে বারুদ গ্রেনেড সৃষ্টি
ঘিরেছে অন্ধকার চারপাশ কালো
ডাকছে কড়া নেড়ে প্রভাতি আলো
প্রতিটি শিরায় শিহরণে নাচে
লন্ড-ভন্ড সবকিছু নবীনের উত্তাপে
নিশান উড়ায়েছি ছুঁতে পারবেনা পাপে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।