ভালবাসা পেয়ে
- কাজী আনিসুল হক - তুমি
ভালবেসে চেয়েছিলাম তোমাকে
পেয়েছিলামও বটে।
না পাওয়ার চাইতে পাওয়ার বেদনায়
দুঃখ জীবন পটে।
না পেলে তোমায় কষ্ট পেতাম
ভাবতাম তোমাকে চাই।
পেয়ে দুঃখ ভীষণ
ঝগড়া কথায় কথায় ।
বাবার বাড়ির পরশ পেয়ে
তোমার বায়না বাড়ে।
বায়না মেটাতে অপারগ আমি
স্বল্প¬ আয়ের সংসারে।
সততা আমার সম্বল শুধু
তুমি জীবন পরিক্রমায়।
মরতে ভীষণ ইচ্ছে করে
শুধু তোমার ভাবনায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।