শুধুই বিপদ
- কাজী আনিসুল হক - তুমি
নিশির গভীরে আধখানা চাঁদ
পূর্ব আকাশ পানে
চলছে কেবল সময়ের ঘড়ি
আছর কাটছে মনে।
আলো আধাঁরের মৌন খেলায়
দেহে পড়েছে ছায়া
মাটির বুকের তাকিয়ে দেখি
অজানা কি যেন মায়া।
বাঁচার শক্তি সঞ্চার করে
লোকালয়ে নিরবতা
হারানো স্মৃতি জাগিয়ে তোলা
জীবনের সকল ব্যর্থতা।
নষ্ট হৃদয় কষ্টে ভরা
দাপড়ে মরে মুক্তি
বাস্তবতার আপোষহীন লড়াই
মানবে না কোন যুক্তি।
পাওয়ার কোঠা শূন্যের দখল
বৃক্ষের মতো নির্বোধ
বাতাস নিঃশ্চুপ হারানো প্রেমে
চারিদিকে শুধুই বিপদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।