পদ্মা নাকি যমুনা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
চলে যাচ্ছ বহুদূর
বহুদূর খুব অজানা পথে
যেখানে আমি নেই
নেই আমার অস্তিত্বটুকু।
হারিয়ে যাব আমি
সমুদ্র বিলাস তরঙ্গে
ঢেউয়ের স্রোতে অল্প করে
আধটু মায়ার ছেদনে।
সুর তুলে গাইব না আর
গাইব না কোন বন্দনা
ছায়াটুকুও থাকবেনা আমার
আমি যে তোমার কেউ না।
পাবেনা আমার কোন খবর
ভাল মন্দের ঠিকানা
কোথায় আছি কোথায় ভাসি
পদ্মা নাকি যমুনা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।