বারবার উঁকি দেই
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
হঠাৎ হারাইনু আমি
দূর কোন অজানায়
যেখানে কষ্টেরা কথা কয়
গান গায় বিরহ বিচলতায়।
খুব নিষ্ঠুর প্রত্যাশা করা
খুব নিষ্ঠুর বেঁচে থাকা থায়
অভাবে অভ্যস্ত জীবন তাই
চায়না কোন ফলাফল আর।
সবকিছুই খুব মিছে লাগে
লাগে খুব দোটানায় জীবনটাকে
হারিয়েও হারাইনা আমি তাই
বারবার উঁকি দেই।
জীবন থেকে হারিয়েছি অনেক
বহুদূর খুব বেমানান পথে
আমার আমি আজ বড্ড বিষন্ন
খুঁজে ফিরে বারবার সেই আমিকেই।
পাইনি আজও ছন্দের দিশা
পাইনি খুঁজে কাব্যের সুষমতা
অপেক্ষা সুদূর পানে স্নিগ্ধতায়
যেখানে শিহরণ জাগে সীমাহারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।