সম্পর্কটা খুব অজানা লাগে
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

একটি কথা বলব তোকে
সময় হবে কি আজ,
বহুদিনের জমানো কবিতা
ঝড়তে দিবি কি আজ?

কতবার ভেবেছি বলব তোকে
কতবার লুকিয়েছি নিজের গোপনে,
কেবল হারিয়েছি দূরে
তোর থেকে খুব দূরে।

সম্পর্কটা খুব অজানা লাগে
তুই কি আমার তাই বুঝিনি আজও,
কখনও বন্ধু কখনও অন্য কেউ
কখনও স্পর্শকাতর বিষয়ে ভাব বিলাসিতা।

মনে কেন হয় তোকে খুব কাছের
মনে কেন হয় ভালোবাসি খুব তোকেই,
জানিনে তাই মোর ঠিকানা
পথ হারানো কি এতই সোজা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।