খুব দুঃখী একজন
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

খুব দুঃখী আমি একজন
অবহেলা আর অনাদরে
খুব বিষন্ন জীবন আমার
ঘৃণা আর আর্তনাদে।

আহাজারি শব্দ করে
খুব একাকী লাগছে বলে
নিষ্ঠুর কথায় কষ্ট লাগে
সবকিছু খুব দূরের বলে।

কেন হারালাম নিজেকে
কেন লুকোলাম ব্যর্থ তীরে
তাই খুব কাঁদতে ইচ্ছে হয়
মিশতে চাই অজানা গন্তব্যে।

কোন এক ছায়া অভিলাষী
বাঁচতে শিখায় অনুভবে
তবুও সূর্যের অনুপস্থিতি
কেড়ে নেয় তাকে বিরহবিধুরে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।