একাকীত্ব
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

কেন এ একাকীত্বতা
কেড়ে নিচ্ছে সময়গুলো,
কেন এ সীমাবদ্ধতা
কেড়ে নিচ্ছে সত্বাটাকে।

হিংস্র জীবন আজ
হুংকার ছাড়ে পদে পদে,
মুহুর্তগুলো কেন বিষাদ করে
অনেক দূর অজানা পথে।

মেঠো পথ ধরে হেঁটে যাওয়া
নীল আকাশকে সঙ্গী করা,
ক্লান্তির শেষ আশ্রয় ধূসর
কুয়াশায় হারিয়ে যাওয়া।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।