এর নাম কি ভালোবাসা?
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
জানিনে ভালোবাসা কি
এর অর্থ বিস্তর উপাদি
জানিনে সুখ কি
এর শব্দার্থ অন্তর পদবী।
নিরবচ্ছিন্ন অনুভব অসীমত্ব
ভুলের উপর আবদ্ধ
না পাবার সত্যায়িত নিশ্চিত
তবুও কাছে যাওয়ার প্রত্যয়।
অল্প আধটু দূরত্ব অভিনয়
অভিমান জাগে সজাগ অন্তর্দৃষ্টে
ফুপিয়ে অশ্রু বিসর্জন গভীরে
নিরব হয়ে যাওয়া নিত্য পথচলা।
এর নাম কি ভালোবাসা
এর নাম কি সুখের লীলাখেলা
যেখানে অর্থহীন জীবনের উৎসব
ব্যর্থতার গ্লানির সফলতার মেলা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।