পূর্ণিমাময়ী
- কাজী আনিসুল হক

সাদা শরীরে অপরূপা তুমি,
কাজলটানা চোখ।
চিরল দাতের হাসির বাকে,
পূর্ণিমার মুখ।

হাজার নারীর মাঝেই তুমি,
অনন্যা একজন।
সরল দেহের গরল সাজে,
হারায় দেহমন।

বাঁধন হারা চুলের খোপায়,
আজানা এক মোহ।
ঝুমকা কানে বাতাস দোলায়
স্বপ্নময়ী কেহ।

পায়েল পায়ে আওয়াজ তোলে,
হৃদয়ে জাগে প্রেম।
শাড়ীর ভাজে যৌবন খেলে
ভাবনা বাঁধে ফ্রেম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।