জীবন শতের ঘাটি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

সব হারিয়েছি সব পেয়েছি,
আর তো নেই বাকি।
ঋনের বোঝা ভারী হয়েছে
শুধরে নিতে কত দেরী।

ঋন করেছি আশ্রয় একটু,
একটুই ভালোবাসা।
তারই বোঝা মাথায় আজ-
বিশ্ব ভ্রমণ করি।

নাইবা যদি থাকল বোঝা,
কেমন হতো যদি।
মহাকাশে যেতেম তবে
শূন্যে হৃদয় আঁকি।

বেশ করেছি ঋন করেছি,
শুধরাব না তার বাকি।
মনে তাই ভর করেছে-
জীবন শতের ঘাটি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।