ভরকে নিরব কল্পরঙ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
অল্প করে আঁধটু জলে
নামছি আমি ডুবছি বানে,
শীতল সরস মেঘ করেছে
ভরকে নিরব কল্পরঙ।
সাত রঙ, সাতটি আকাশ
মিলায় জীবন সিংহাসন,
রাজ্যাভিযান মাতম করে
অশ্রু যে তাই নিবন্ধন।
দিবস যায় রজনী পার
সবুজ,আঁধারে খেলা করে,
বেগুনি ছায়া গড়ে মনে
ছাড়ছে না সে পিছুটান।
অবাধ্য কথার সুরাসুর
বুঝ মানাটাই বহুদূর,
নীল গগনে উড়ছে ঢেউ
তাতেই সন্ধান অন্য কেউ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।