কৃষ্ণচূড়া
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

লীলাবতী বিন্দু কণার বহুরূপী
সৌন্দর্য্যের সুষমায় সন্ধ্যা পরী,
সাদা শাড়ির লাল পাড়ের রুপবতী
চাহনীতে কোন এক কল্প ধ্বনি।

ফুলদানিতে কারো তরুণ ছবি
পেছনের কালো বোর্ডে এক টুকরো রবি,
শিহরণে কোন এক নির্মল নারী
রোমান্টিক উপন্যাস এই তবে ভারী।

সবুজের ঘাসে ঘাসে কারো পদধ্বনি
সিক্ত করে মন হৃদয়স্পর্শী কবি,
ঘন কালো মেঘের কেশ নিরবধি
কখন যে আছড়ে পরে সুভাষ চন্দ্রাবতী।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।