ছিল খুব সহজ ভাষা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
ছিল খুব সহজ ভাষা
স্বাভাবিক ঠিকবইয়ের পাতা,
নিরুত্তর নিরুপায় শ্রোতা আমি
ঝরছিল কেবল চোখের মায়া।
কি দরকার ছিল বলার,
কি দরকার ছিল বোঝার?
এভাবে দূরে ঠেলে দেওয়ার
এভাবে ভাঙন অজানাকে।
মিথ্যা একটা পাওয়া ছিল
মিথ্যা একটা সুখ ছিল,
ছিলাম তো ভালোই আমি
কেন সত্য এসে ভীড় করল।
আজ খুব অচেনা আমি
দোটানার সাগরে ডুবছি মরি,
ভাসা ভাসা কন্ঠে রুদ্দুর
হারিয়ে আঁধার অবেলায়।
উপোস ছিলাম সারাটা বেলা
খুব কষ্ট মোর জীবন মেলা,
অরুচি ধরেছে সব হতে আজ
ক্ষিধেটাও যেন তাই অভিমান করা।
খুব এলোমেলো আকাশ আমার
মেঘ করেছে, খরা এ অসময়,
বৃষ্টি নেই বাতাস কেবল
ছিন্ন করছে যত শৃঙ্খল অটুঁট।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।