মায়া খুব মায়া
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
মায়া খুব মায়া
জানিনে তার ছায়া,
প্রাবল্যে নিরব খরা
শুধু প্রত্যয় অনুমিতা।
অন্তিম অনন্ত ভাষা
বিকেলের তীব্র অনুশোচনা,
পথ হারা পথিক একা
চলেছি সত্যের বিচলতা।
ক্লান্তি জেগেছে চোখে
ভ্রান্তিরা কথা বলে,
ডুবিয়ে চলেছে রাতকে
দিনটাকে খুব অচেনা লাগে।
রোদ্রে তীব্র ঝলসানো মরিচ
এলিয়ে গায়ে প্রলেপ সিংহাসন,
রাজত্ব বিশাল যন্ত্র আবেগ
কন্ঠে রুদ্ধ তাই ভয়ঙ্কর প্রদীপ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।