কঠিন হলো জটিল মায়া
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

আজ অগোচরের নকশী কাথা
তৃনবরণ পথের বালুচর গাঁথা,
কল্প মুখে বার বার সপ্নাগমন
আলাপ কেবল অবাস্তব অল্পভাষী ।

রঙ্গীন আকাশে পায়রা পরী
ধরতে গেলেই ফসকে মরি,
আসবে কি ফিরে বসন্তবাসে
থাকবে কি গো অন্তঃমনে ।

কঠিন হলো জটিল মায়া
মনে শুধুই সন্ধ্যা ছায়া,
ভাবতে গেলেই মন পবনে
আসবে সে যে স্বপ্নভুবনে ।

হারাতে নাহি চাইছে তারে
থাকবে পাশে চিরদিনি,
বলবে কথা কানে কানে
গাইবে যে গান অনুভবে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।