দিনে দিনে জমছে নুড়ি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

মাঝে মাঝে বুঝতে পারি না
কান্নাগুলো কোথায় যায়
শত কষ্টেও মধুর হাসি
এমন মানুষ কোথায় পাও ।

এ কেমন আচার
সারাবেলা ভাবছে ব্যথা
হালকা একটু দেখা হলেই
মিলছে যেন ভীষণ কথা ।

জানি না সে বুঝে কিনা
ভাবছে কিনা আমার কথা
একটু যদি ভেবেও থাকে
এ যেন মোর মায়াজাল ।

সারাদিন পরে থাকি
মস্ত বড় কারখানায়
যেখানে তৈরি হচ্ছি
যন্ত্র মানব কাঠগড়ায় ।

দিনে দিনে জমছে নুড়ি
বাঁধ পড়েছে মনের তরী
কখন যেন পাথর হয়ে যাই
রেখে লাভা দেহ গভীরে ।

হয়তো বা হবো একদিন
এমন এক যন্ত্র মানব
কেউ যেন চিনবে না আমায়
শুধুই বলবে অস্তাচল ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।