আঁধার তপস্রীর তীব্র নিন্দা করা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
কখনও কি মৃদু হাসির মেঘমালা
কখনও কি বর্ষার স্রোতধারা,
কখনও কি পাখির ছোটে চলা প্রানপনে
কখনও কি খোঁজা জীবনের অর্থটাকেই।
মাঝ রাতে জেগে উঠা
কুহুসুরে কারো কথা বলা,
হঠাৎ তখনি হারিয়ে গহীনে
আঁধার তপস্রীর তীব্র নিন্দা করা ।
চোখের রক্তবিন্দুর কক্ষে বিদ্রোহ
কখনও কি গ্রহন করবে আগ্রহ
বিনয়ের মধুর কিছু অনিয়ম,
ভিজিয়ে তুলে অচেতন নিগ্রহ ।
নিষ্ঠুরতার অস্বাভাবিক আগমন
বিষাক্ত করা নিদারুন অশ্রুকল,
অঙ্গার হওয়া গভীর কোন আশ্রম
শুধুই সহে যাওয়া একাকী একান্তে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।