দেখছিস আমার অভিনয়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
দেখছিস আমার অভিনয়
খুব খুশী আমি,
খুব আড্ডা দেই প্রানখোলে
আর খুব অগোছালো দুষ্টোমি ।
কিন্তু দেখিস না কেউ ভেতরটা
যেখানে অন্য এক আমি,
যেখানে অবিরাম ঝরছে অশ্রু
আর রক্তক্ষরণ হচ্ছে খুব গভীরে ।
মনটা আজ বড্ড খারাপ
জানি কোন অজুহাত তার কারন,
তবে কোন এক কিছুর অনুপস্থিতি
খুব অনুভব করছি হারে হারে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।