স্বাধীনতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

লাখো শহীদের আত্মত্যাগের
লাখো মায়ের আর্তনাদের,
সম্ভ্রম হারানো লাখো বোনের
আজ শুভ জন্মদিন।

পেয়েছি আমরা স্বাধীনতা
পেয়েছি আশ্রয় নিজের বলে,
মানচিত্রে মোদের আছে ঠিকানা
আমরা যে আর পথহারা নই।

আছে মোদের নিজস্ব ভাষা
কথা বলি তাই মনের সুখে,
বলি মোদের আপন ঠিকানা
বাংলাদেশ ছাড়া আর কিছু না।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।