কেন এমন হয়
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
জানিনে কেন এমন হয়
অগোছালো আনমনে মন,
উচাটন সারাক্ষণ
নির্ঘুম কাটে রাত নির্জনতায়।
ভালো লাগেনা কোন কিছু
মন বসে না কোন কাজেতে,
একাকী কাঁদে এ মন
তাই যেন খুব দোটানা লাগে।
শিহরণ জাগেনা কারও মাঝে
পাইনে সেই অনুভূতি আর,
আশা নেই ভরসা নেই
নেই তাই কোন গন্তব্য আমার।
সন্ধ্যা হয়ে যায় রাত হতে
সকাল হয়ে যায় সূর্য দেখতে,
আমার কেন এ ইচ্ছে হয়না
ইচ্ছে হয়না আর কিছু দেখতে।
খুব হতাশ লাগে
লাগে খুব আপনভোলা,
নিঃশর্তে সমুদ্রে আমি তাই
বাইছি কেবল জীবন ভেলা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।