ব্যর্থতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

নিরাসক্ত নীল গগনে
দৃষ্টিপাত নির্মল নিরালায়,
আশাহীন চোখে বর্ষণ
অঝোর ধারায় বানের জয়গান।

সমুদ্র বিলাস কল্পিত প্রাসাদ
স্বপ্নযাত্রায় সংকিত আবাস,
হঠাৎ বিলীন অজুহাত কারণ
শূণ্যতা তাই অবলীলায় ভ্রমণ।

পরিবর্তন অকল্পনীয় নতুন ঘটনা
আবির্ভাব কখন যেন মৌনকোঠায়,
না পারার চিরন্তন সত্যটি আজ
কেমন যেন অভ্যাস দৈনিক রুটিনে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।