শপথ
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
ভুল সব আমার
কবিতা সুর আর বাস্তবতা,
জীবনের গল্পমালা ভুল
মায়া মমতা শূণ্য সবই ভুল।
ভুল ছিল ভালোবাসা
ভুল ছিল তাকে বলা,
ভুল ছিল শুরু থেকেই
ভুল ছিল ইচ্ছেটাই।
আজ আর নই আমি
হতে সেই বন্ধু তোমার,
পথ আগলে দাড়াও তুমি
যদি আবার ভুলটি করি।
জানি ভালোবাসি তোমায়
জানো তুমি খুব ভালো তা,
চাইনা তোমার থেকে কিছুই
কেন তবে এতো দূরালাপনা।
ছা-পোষা জীবন আমার
মানেনা কোন গন্তব্য সীমানা,
ছোটতে চাই অসীম পানে
সৃষ্টির যেখানে কল্পনা খেলা করে।
আমি শপথ নিয়েছি আজ
সত্যি চাইনা তোমার ভালোবাসা,
কেবল বন্ধু বলে ভেবে নিও
ভুলে যেও যত ভুল এ আমার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।