চলমান
- কাজী আনিসুল হক
মেঘাল রাতের শীতল বাতাস
শান্ত করে দেহ।
বিধাতার বিচারে বহুরূপী আকাশ
ছড়ায় নীলিমার মোহ।
দুঃখী মানুষের উল্লাসিত সুরে
বেজে উঠে গান।
নিশ্চুপ লোকালয়ে গভীর অন্ধকার
সময়ের কাটা চলমান ।
দাড়িয়ে সম্মুখে কঠিন বাস্তবতার
যুদ্ধরত জীবন অবিরাম
জয় পরাজয় হতাশা সংশয়
দিতে হবে পাড়ি
চলার পথে বিপদের ভয়
নাহি আমি করি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।