মহাশূন্যতা
- কাজী আনিসুল হক

প্রকৃতির অপার সৌন্দর্য্যরে মাঝেও
কি যেন এক শূন্যতার হাহাকার
পুরুষের ভালবাসায় যেমন নারীর অনুপস্থিতি
ঠিক তেমনি আলোর প্রত্যাশায় আধার।

আত্মসত্তা অনুভব করে তোমায়
নিরুত্তর প্রশ্নের জন্ম নেয় মনে
এ কি কিসের শূন্যতা, কেমন দেখতে?
এ ভাবনা জীবনকে ঢেলে দেয় পিছনে।

শূন্যতার সংস্পর্শে ভালবাসা বিলিন হয়
বাস্তবতার ছোবলে জীবন হয় জর্জ্জড়িত
সমাজ আখ্যা দেয় আমি উন্মাদ
আসলে মাটির খোলসে আমি মৃত।

অন্ধকার সমাজে পরিপূর্ণতায় ঘেরা
চারিদিকে শুধু লোভ-লালসা-স্বার্থ-বিলাস
টাকার নেশায় মাতাল সমাজ
শান্তিকেও করেছে শূন্যতায় গ্রাস।

মুক্তির আশায় প্রহর শূন্যতা খোঁজে
প্রতিটি নিঃশ্বাস মিশে যায় শূন্যতাতে
জীবনের শেষে সব হিসাব নিকাশের
শূন্যতার রূপ নেয় মহাশূন্যতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।