সমাজের মাথা
- কাজী আনিসুল হক

হায়রে আমার বাংলাদেশ! স্বাধীন বাংলাদেশ!
এদেশে মৃত্যুর পরে সম্মান পায় বীর মুক্তি সেনা
জীবিতরা না খেয়ে মরে দেখার কেহ থাকে না।
ফুটপাতে অসহায় জীবনের তাড়নায় রাত্রি জ্ঞাপন করে
ধনের দাপটে কত পরিবার গেষ্ট হাউজ গড়ে
সুদ খেয়ে নোবেল জয়ী বাংলার নাকি গর্ব!
কত জ্ঞানী গুনী সবার আড়ালে শেষ হয় জীবন পর্ব
খোজ রাখে না ভাল মানুষের এই জগতের কেউ
মানুষরূপী কুকুরগুলি করে ঘেউ ঘেউ
দেশ ধ্বংসের পায়তারায় ব্যস্ত কিছু নেতা
দেশদ্রোহী গাড়িতে লাগায় বাংলাদেশের পতাকা
মাইক পেলেই সুযোগ খুজে বলে বড় কথা
ছদ্ম বেশী রাজনীতিবিদ এই সমাজের মাথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।