জনতার পাশে
- কাজী আনিসুল হক

দুর্নীতি এখন বিষ বৃক্ষ বাংলাদেশের বুকে
এমন কেউ আছো কি দাড়াবে তাহারে রুখে
কালো হাতের থাবায় দেশটা হয়েছে গ্রাস
স্বার্থহীনদের সন্ধান কোথায়, অনুসন্ধানী পেয়েছে হ্রাস
তাদের জন্য ঘুষ প্রয়োজন যে কোন দপ্তরে
টাকা ছাড়া জীবন ফাকা, অসহায়েরা মরে
ক্ষমতার লোভ সবার আছে, সুযোগ সন্ধানে
বনের রাজা গনির মতো, সব হয় গোপনে
ধরা পড়ে বড় আমরা, পাক পায় সঙ্গীয় কামলা
ভাবনা এখন ছিচকে নেতার, যেভাবে হোক দুদক সামলা
এমপি, মন্ত্রী, দুর্নীতিবাজ তাদের ওপর সরকারের রাগ
নেতা শূন্য এ দেশে এখন, তৃতীয় পক্ষ করবেরে ভাগ
জনগণ এখন সচেতন প্রায়, অচেতনার ঘুম ভেঙ্গে যায়
মগের মুল¬ুক দেশটাতো নয়, করবে তোমরা যা ইচ্ছে তাই
এদেশ আমার, এদেশ তোমার ভেবে দেখো অঙ্ক কষে
শোষণ ভুলে শাসন করো, দাড়াও এসে জনতার পাশে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।