নগ্নতায় ভরে বুক
- কাজী আনিসুল হক

রাতের আধারে উজ্জল দেহ
চাঁদের পরশ আঁকা।
পোকায় খাওয়া পুর“ষত্ব
ক্ষত চাঁদের মতই বাকা।

ঘামে জীর্ণ শান্ত দেহ
ক্ষান্ত হয়েছে কেবল
খানিকটা আগেও যে ছিল
কাম বাসনায় প্রবল।

নষ্ট মনের নষ্ট চোখে
ষোরশী নারীর খোলা দেহ
উন্মাদনা হিংস্র ঘাতক
লুটিয়াছে যৌবনের মোহ

বিধি তুমি কেন দিলে
নর-নারীর মিলনে সুখ
সে সুখে আজ পথভ্রষ্ট সমাজ
নগ্নতায় ভরে বুক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।