পড়িনি আমি সাহিত্য পাতা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

পড়িনি আমি সাহিত্য পাতা
পড়িনি আমি কবির খাতা
বাস্তবের রূপ দেখিনি আমি
কেবলি লিখি কল্প-লতা।

ভাবনায় বাস্তব কথা
চিত্রে আমার অবাস্তবতা
লিখে চলি স্বপ্ন বিলাস
কল্পনার সব সুপ্ত বিষাদ।

জীবনের পথ দুর্গম অনেক
সুখ আর দুঃখ এপিঠ ওপিঠ
কখনও তাই থমকে দাড়াই
কঠোর লাগে সব বাস্তবতা।

মানিনা তিক্ত বিধি
সংবিধানের চাই রুপান্তর
যেখানে কষ্ট মিছে
সুখ পাখির শুধু কলতান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।