ঋনাত্বক যুক্তি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

কল্পবিলাস মৌন অনাচার
সদৃশ্য উপমা বিন্দু অপহরিনী
নিরব প্রাসাদ সঙ্কট ভাষিনী
প্রফুল্ল বরণ অন্ধ বিরহী।

বিলুপ্ত আকাঙ্ক্ষা হৃদয় অনুরাগী
তীব্র সুপ্ত সুখ আকাশ বিলাসী
যন্ত্রনা দগ্ধ দীপ্ত জয় স্লোগান
মুখরিত ব্যঞ্জন কল্পিত অম্লান।

দাগাঙ্কিত পাজরে ব্যথা স্মৃতি
লঙ্কার আভা লালে গীতিকবি
জ্বলন্ত স্ফুলিঙ্গ নয়নে বর্ষণ
অশ্রু শুষ্ক নদীর কলকল ধ্বনি।

মৃত মায়ার কবর অদূরে
বিশাল অনুজ্জ্বল দীপশিখা জ্বলে
হারানোর অকাট্য দলিল পরিসমাপ্তি
শেষের পরেও শেষ ঋনাত্বক যুক্তি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।