পাষণ্ড নারী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

শঙ্খনীল পদ্ম বিরহীনি
নদীর কূলে অস্ফুট পদচারীনি
নীলাভ গগনে যাত্রা বিজয়ী
সত্য অনিশ্চিত জীবন সঞ্জিবনী।

কুহুতান মৌন বিহনে অনাচার
রোদ্র প্রতাপ দীপ্ত সমাচার
ছাড়খার আনাচকানাচে কোমল হৃদয়
পাষণ্ড নারীর নিখাদ নিষ্ঠুর জয়গান।

দুর্বলতার পাজরে কম্পন গুঞ্জন
হু হু সুর কন্ঠে দেয় ব্যঞ্জনা
হাহাকার দৃশ্যমান যতটুকু যাচনা
ব্যথাতুর যতটুকু ছিল এই পথ চলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।