কল্পরানী
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
অচেনা আগন্তুক
কথা বলে গান গায়
সুর মিলায় ছন্দে ছন্দে
কুহু সুরে কাকলী কলতান।
মুখরিত সবুজের শ্যামলীতে
অদৃশ্য উপমিত কল্পরানী
বিষন্ন মনের সুখের পসরা
ঠাই দেয় একটু হলেও নীলিমা।
উৎস হয়ে যায় অচেতনে সে
ঐ গন্ডি পাড়ি দিতে খানিক দেরী
জানিনে ঘটবে কি ভবিষ্যতে
কি জানি আছে এই কপালে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।