গল্পময় বন্ধুত্বের যুক্তি
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া

ভারী রূপের অধিকারিনী
চন্দ্রাবতীর বদন হাসি
গুনবতীর মায়াবী ভাষী
সুখ লীলার সঞ্জীবনী।

প্রথমার্ধে পরিচয় পর্ব
ধীরগতির ছন্দে শুরু
তুমি থেকে তুইতুকারী
প্রবেশ বন্ধুর রীতি ভীতি।

বাচাল ছিলেম যথার্থ
বলতেম মৌন ক্ষুব্ধ
ভাবনায় ছিলনা গন্ধ
তবুও তাহার সন্দেহ।

কখনও ছিল অভয়ারণ্য
কখনও ছিল সঙ্গী সতত
প্রিয় শব্দের দ্যোতনা তার
ভুল হতো ব্যথার দ্বন্দ্বেই।

এ যেন শেষ নয়
শুরু চিরন্তন সত্যের
পাশে থাকার অমিয় ভক্তি
গল্পময় করা বন্ধুত্বের যুক্তি।

ধন্যবাদ অশেষ আপন ভাবায়
পাশে থাকার শক্তির মায়ায়
চোখের জলে ভাগ নিয়ে
থাকিস আমাতে হাসি হয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।