অনুগত
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - কৃষ্ণচূড়া
অচেনা ভাষী সে
মৌন বিহনের চাবিকাঠি
তরুলতা উদ্ভাসিত মহিয়সী
খুব সে আপন মোর গরিয়সী।
অদ্ভুত কখনও তার আচরণ
মনেতে কখনও তাই শিহরণ
অজান্তে অনুগত তাহাতে
গড়ে তুলে শৃঙ্খলা আমাতে।
নাড়া দেয় মনের ভুমিকে
জাগ্রত নিজের বিবেকে
শিখায় কেমন মোর বিশোধন
রটায় কৌণ রন্ধ্রে আচ্ছাদন।
ভাবায় আমি এক অসাধারণ
ব্যক্তিত্ব আমার বিলম্বন
পথের কন্টক আজ নিষ্কাশন
সোজাসাপটা মন মোর দীর্ঘায়ন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।