মুক্তি চাই
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - উদয়াচল
একটা গন্ডি আছে
সোনার আচলে সন্ধি
একটা ঘর আছে
লোহার শিকলে বন্দী।
আমি চাই বৈচিত্র্য
ভাঙতে সকল গন্ডি
আমি চাই মুক্তি
গড়তে সকল যুক্তি।
কেন আর বাধিস আমায়
অল্প আলোর ছোট্ট ঘরে
কেন আর মায়া বাড়াস
স্বল্প সাহিত্যের এই নিয়মে।
যেতে দে আমায়
ভ্রমণ করতে দেশ বিদেশে
যেতে দে আমায়
বিচরণ সর্ব জ্ঞান ভান্ডারে।
ছেড়ে দে আমায় চিরতরে
চলতে দেনা নিজের মতো
ছেড়ে দে আমায় নির্ভুলে
স্বাধীন আমি আজ শিহরণে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।